বৈরুতের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ০১:০১আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:০৫

বৈরুতের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ

লেবাননের বৈরুতে ৪ আগস্টের ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ১২ টন খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং খুচরা যন্ত্রাংশ নিয়ে ঢাকা ছেড়েছে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান। রবিবার (৯ আগস্ট) বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি ঢাকা ত্যাগ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সরকারের দ্রুত মানবিক ও ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আনুমানিক ২ টন চিকিৎসা সামগ্রী, ৮ টন জরুরি খাদ্য সামগ্রী এবং ২ টন খুচরা যন্ত্রাংশ নিয়ে রবিবার (৯ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী । মিশন সম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং সেখানে অবস্থানরত নৌবাহিনীর জাহাজের বাস্তব অবস্থা নিরূপণের জন্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল এই বিমানের মাধ্যমে লেবাননে পাঠানো হয়। ফিরতি পথে বিমানটি কিছু প্রবাসী বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনবে। সি-১৩০জে পরিবহন বিমানটি আগামী ১২ আগস্ট দেশে ফিরে আসার কথা রয়েছে।

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম