বেতারে প্রাথমিকের পাঠদান শুরু ১২ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ২০:২৯আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:৩২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বেতারে প্রাথমিক শিক্ষা পাঠদান ‘ঘরে বসে শিখি’ সম্প্রচার কার্যক্রম শুরু হবে ১২ আগস্ট। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। সোমবার (১০) আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠ ‘ঘরে বসে শিখি’ সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী ১২ আগস্ট প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও এর মাধ্যমে সারাদেশে একযোগে ১২ আগস্ট থেকে প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা ৫ থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে। রেডিও এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত