৬ হাজার কেজি পলিথিন সামগ্রী জব্দ, জরিমানা ৩ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ২১:০৮আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:২৮

৬ হাজার কেজি পলিথিন সামগ্রী জব্দ, জরিমানা ৩ লাখ রাজধানীর কামালবাগ, পূর্ব ইসলামবাগ ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা ও ৬ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন সামগ্রী জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী ২টি অবৈধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় ও ৬ হাজার কেজি পলিথিন সামগ্রী জব্দ করা হয়। যার অনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক মো. সামসুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পরিবেশ অধিদফতরের সদর দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বাজারজাত, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

/এসএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের