সবাই খুঁজছে পথশিশু জিনিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৫

শিশু জিনিয়া জিনিয়া আক্তার (৯)। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকাসহ ক্যাম্পাসের বেশ কিছু পরিচিত জায়গায় মায়ের সহায়তায় ফুল ও চকোলেট বিক্রি করে। ছয়দিন ধরে নিখোঁজ জিনিয়াকে খুঁজে পেতে শাহবাগ থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি এলাকায় বিভিন্ন হকারের সঙ্গে কথা বলে জানা যায়, জিনিয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি তারা সবাই জানে। তবে ঘটনার দিন কি ঘটেছে তা বলতে পারে না। টিএসসির সামনে ফুল বিক্রেতা আকলিমা বেগম বলেন, জিনিয়াকে পাওয়া যাচ্ছে না  শুনেছি, তবে কি হয়েছে তা জানি না।

জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই থাকেন। মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে জিনিয়াকে পাওয়া যাচ্ছে না। তবে সর্বশেষ যে এলাকায় জিনিয়া ছিল, সেখানে সিসিক্যামেরা সচল ছিল না বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, জিনিয়া কাদের সঙ্গে মিশতো, ঘুরতো, ঘটনার দিন কি হয়েছে আমরা সব তথ্য পেয়েছি। আমরা আশা করছি দ্রুত শিশুটিকে ফিরে পাবো।

শিশু জিনিয়া তিনি বলেন, জিনিয়ার বড় বোন তার মতো বয়সে এভাবে নিখোঁজ হয়েছিল। দীর্ঘ ১১ বছর পর সে ফিরে এসেছে। আমরা শিশুটিকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জিনিয়ার সন্ধানে অনলাইনে কাজ করছেন। শিক্ষার্থীদের কাছে জিনিয়া ছিল আদরের।

শিশুটির কেউ কোনও সন্ধান পেলে শাহবাগ থানা (+৮৮০২ ৯৬৭৬৬৯৯ ও ০১৭৬৯৬৯১৬৫৬) নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ। বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সঙ্গে জিনিয়া

 

/এআরআর/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি