মানিকগঞ্জে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৯

 

মানিকগঞ্জে বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা দেশে বন্যা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তিনটি বন্যাদুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মানুষের মধ্যে এসব খাদ্যও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয়, তেওতা ও আরুয়া ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ৮৯০টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি দেওয়া হয়।

খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণের সময় মানিকগঞ্জ জেলার শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিরোধী দলের লং মার্চ: কী করতে চায় ক্ষমতাসীনরা?
বিরোধী দলের লং মার্চ: কী করতে চায় ক্ষমতাসীনরা?
জামায়াতের লংমার্চের গাড়িচাপায় একজনের মৃত্যু: খাদে পড়ে আহত ৩০
জামায়াতের লংমার্চের গাড়িচাপায় একজনের মৃত্যু: খাদে পড়ে আহত ৩০
এক দফার আগে সাত দফা মেনে নিন: সরকারকে জামায়াত আমির
এক দফার আগে সাত দফা মেনে নিন: সরকারকে জামায়াত আমির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনও পরিকল্পনা নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ