চীনে আবারও কাঁকড়া-কুচিয়া রফতানির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১১

মানববন্ধন চীনে আবারও কাঁকড়া-কুচিয়া রফতানি প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছে কাঁকড়া-কুচিয়া উৎপাদনকারী, সরবরাহকারী ও রফতানিকারকরা। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কাঁকড়া ও কুচিয়া খাতের সঙ্গে প্রায় এক কোটি মানুষ জড়িত। এর সঙ্গে উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবহন শ্রমিক ও রফতানিকারকরা জড়িত। কিন্তু গত ২৬ জুন থেকে চীনের বাজারে কাঁকড়া ও কুচিয়া রফতানি বন্ধ হয়ে আছে। রফতানি  বন্ধ থাকায় এ পেশায় সংশ্লিষ্টরা বেকার জীবন পার করছেন।

তারা আরও বলেন, গত অর্থবছরে শতভাগ অপ্রচলিত এই পণ্য থেকে সরকার প্রায় ১৫শ’ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই পণ্যটির ৯০ শতাংশ চীন নির্ভর। সুতরাং চীনে রফতানি বন্ধ থাকায় আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ব্যাংক, এনজিও ও ব্যক্তিগত ঋণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের জীবন।

বক্তারা দাবি জানান, এই পেশার সঙ্গে জড়িতদের মানবেতর জীবন যাপন থেকে রক্ষায় আবারও চীনে কাঁকড়া-কুচিয়া রফতানি চালু করা হোক।

মানববন্ধনে এ পেশায় জড়িত প্রায় দেড় শতাধিক উৎপাদনকারী, সরবরাহকারী ও রফতানিকারক উপস্থিত ছিলেন।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় সংসদে উদ্বেগ
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় সংসদে উদ্বেগ
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ