বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রশিক্ষণের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রশিক্ষণের উদ্যোগ বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গ্রিসে এই কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রান্না বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনলাইনে উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
উদ্বোধনকালে ইমরান আহমদ বলেন, দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। গ্রিসে প্রাথমিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও দ্রুতই বাহরাইন ও সৌদি আরবে চালুর পরিকল্পনা রয়েছে।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। গ্রিসস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সেলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, আইইকে ডেল্টার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক আলেক্সেন্ড্রা কারান্তেলি এবং দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. খালেদ।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম