‘বিদেশফেরত কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭

‘বিদেশফেরত কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী প্রশিক্ষণ ও সনদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইমরান আহমদ বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোর্সসমূহে জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো লেভেল চালু করা হবে। জেলা পর্যায়ে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যাবতীয় সেবা একই জায়গা থেকে প্রদানের পরিকল্পনা রয়েছে।
ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, অধিক পরিমাণে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সহজ হবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক মো. শামছুল আলমের সভাপতিত্বে মতবিনিময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সভায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক(প্রশিক্ষণ) ড. এম সাখাওয়াত আলীসহ ৬টি আইএমটি এবং ৬৪টি টিটিসির অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম