‘শহরাঞ্চলে পানি ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জ আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শহরাঞ্চলে পানি ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। বুধবার (২৩ সেপ্টেম্বর)  তেহরানভিত্তিক রিজিওনাল সেন্টার অন আরবান ওয়াটার ম্যানেজমেন্টের (আরসিইউডব্লিউএম) বার্ষিক সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে এই অনলাইন সভায় বাংলাদেশের পক্ষে প্রতিমন্ত্রী প্রতিনিধিত্ব করেন বলে মন্ত্রণালয়  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বার্ষিক সভায় শহরাঞ্চলে পানি ব্যবস্থাপনা নিয়ে নানা চ্যালেঞ্জ থাকলেও এই সংগঠনের সদস্যদের মধ্যে কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তা অতিক্রম করার আশাবাদ ব্যক্ত করেন ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ও আঞ্চলিক দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির মাধ্যমে ইউনেস্কোর পানি সংশ্লিষ্ট প্রকল্পের ইতিবাচক অবদান রাখতে ২০০২ সালে আরসিইউডব্লিউএম যাত্রা শুরু করে।  ইরানের আয়োজনে এই সভায়  ১৯টি  সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অনলাইনে যুক্ত হন। সদস্য দেশগুলো হলো— আফগানিস্তান, আজারবাইজান, বাংলাদেশ, মিশর, জার্মানি, ভারত,ইরাক,ইরান,লেবানন,ওমান, পাকিস্তান, কাতার , শ্রীলঙ্কা, সিরিয়া, তাজিকিস্তান, তুর্কি, তুর্কিমেনিস্তান ও উজবেকিস্তান  ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম