বিমান বাহিনীর ফ্লাইং প্রশিক্ষক কোর্সের সনদপত্র বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:০১

বিমান বাহিনীর ফ্লাইং প্রশিক্ষক কোর্সের সনদপত্র বিতরণ

বিমান বাহিনীর ৫৮তম ফ্লাইং প্রশিক্ষক কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ড ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর ১০ জন কর্মকর্তা এবং বাংলাদেশ নৌবাহিনীর এক জন কর্মকর্তা ফ্লাইং প্রশিক্ষক কোর্সের সনদপত্র অর্জন করেন। ৫৮তম ফ্লাইং প্রশিক্ষক কোর্সের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এয়ার চিফ মার্শাল  মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলেন, যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সঙ্গে গড়ে তুলতে সহায়তা করবে।’

ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার এ কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলামসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম