যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ২৩:০১আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২৩:০৩

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. মহসীন আলী বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি জানান, শনির আখড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন জয়নাল। ওই অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য জয়নালের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে মৃত জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ নিয়ন জানান, তার বাবা পাইকারি ওষুধ ব্যবসায়ী। বিভিন্ন দোকানে ওষুধ ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে শনির আখড়ার অন্বেষা ফ্যান ফ্যাক্টরির সামনে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসা হয়।

জয়নাল আবেদীনের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার টাটেরা গ্রামে। বর্তমানে শনির আখড়ার মাজার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক।

/এসএইচ/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম