অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি)

সাজ্জাদ হোসেন
২৫ অক্টোবর ২০২০, ০১:০৯আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০১:২২

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) করোনা মহামারির কারণে এবার সীমিত পরিসরে দুর্গাপূজা পালিত হচ্ছে। সপ্তমীতে মন্দির প্রাঙ্গণ প্রায় ভক্তশূন্য থাকলেও অষ্টমীতে বেড়েছে ভিড়। তিথি অনুযায়ী অষ্টমীতে সন্ধি পূজা করা হয়।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা এবার ঢাকায় হয়নি। রীতি অনুসারে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধী পূজা জানান দেয় মায়ের বিদায় বেলা সন্নিকটে।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) দেবী এসেছেন এবার দোলায় করে এবং আর একদিন পর দশমীতে বিদায় নেবেন গজে চড়ে।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) সন্ধিপূজার কারণে শনিবার সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের সংখ্যা বাড়তে থাকে। নতুন পোশাক আর মুখে মাস্ক পড়েই মন্দিরে আসেন ভক্তরা।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) তারা মোমবাতি-আগরবাতি প্রজ্বলন করে পূজায় সামিল হন। অঞ্জলি দেওয়া হয় দূর থেকেই।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের কথা থাকলেও, এবার শুধু পুষ্পাঞ্জলির ব্যবস্থা সীমিত আকারে মন্দিরে করা হয়েছে। প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়নি এবার।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি) রবিবার (২৫ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে মহানবমী পূজা এবং সোমবার (২৬ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

অষ্টমীতে দেবীকে দেখতে ভক্তদের ভিড় (ফটোস্টোরি)

আরও পড়ুন:
দুর্গা মায়ের বিদায় বেলা সন্নিকটে, সন্ধি পূজায় বেড়েছে ভক্তদের আগমন
আজ মহানবমী, দুর্গা মাকে প্রাণ ভরে দেখার দিন

/এসও/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের