পাঁচ যাত্রীর কাছে মিললো ‍দুই কোটি টাকার সোনা ও মোবাইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১৮:৩৪ আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৮:৪৭

আটক পাঁচ যাত্রী শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে তিন কেজি সোনা ও ৯২টি মোবাইল ফোনসেটসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার (৭ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, ‘আজ ভোর ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মো. আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আব্দুর রহমান সরকার (৪৬), মো. জাকির হোসেন (৩০) ও আব্দুর রহমান (৩৮)। গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, সোনার বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

তিনি আরও বলেন, এগুলো শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
ফ্লাইট টিকিটে নামের ভুল? বিমানে ওঠার আগে জেনে নিন করণীয়
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে নিজ এলাকায় বিক্ষোভ মিছিল
খুবি শিক্ষার্থীদের মাদক-সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুক পোস্ট, রাতে ক্যাম্পাসে উত্তেজনা
খুবি শিক্ষার্থীদের মাদক-সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুক পোস্ট, রাতে ক্যাম্পাসে উত্তেজনা
গাজায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫
গাজায় ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৫
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’