মাস্ক শরীরের কোথায় কোথায় মেলে (ফটোস্টোরি)

সাজ্জাদ হোসেন
২৩ নভেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২০:১১

মাথায় রাখা হয়েছে মাস্ক করোনা সংক্রামণ ঠেকাতে প্রধান উপকরণ মাস্ক হওয়ায় তা বাধ্যতামূলক করা আছে। মাস্ক না থাকলে হচ্ছে জেল-জরিমানাও। কিন্তু করোনা ঠেকাতে নয়, জেল-জরিমানা থেকে রক্ষা পেতে সঙ্গে মাস্ক রাখলেও তা পরার ক্ষেত্রে অনীহা লক্ষণীয়। রাজধানী ঘুরে দেখা যায়, বেশিরভাগ মানুষের সঙ্গে মাস্ক থাকলেও তা মুখে সঠিক উপায়ে লাগিয়ে রাখার প্রবণতা কম। কেউ মাস্ক হাতে নিয়ে হাঁটছেন, কেউবা পকেটে এমনভাবে রেখেছেন যে সেটি দৃশ্যমান। অনেকটা, ‘আমার সঙ্গে মাস্ক আছে’—এমনটি প্রকাশ করা হচ্ছে।

রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে মাস্ক কারোর এক কানে ঝুলিয়ে রাখা আছে মাস্ক। প্রচণ্ড গরমে মাস্কটা মাথায় দিয়েও বসে থাকতে দেখা গেছে বাসের মধ্যে। মাস্ক রাখাটাই নিয়ম, নাকি সঠিক উপায়ে পরে থাকতে হবে সে নিয়ে কারোর কোনও মাথাব্যাথা নেই।

মুখ থেকে খুলে হাতে রাখা হয়েছে মাস্ক রিকশার হাতলে মাস্ক ঝুলিয়ে রেখে দিব্যি সারাদিন কাটিয়ে দিচ্ছেন চালক, মাঝপথে মাস্ক খুলে ফুটপাতে ফেলে দিয়ে হাঁটা দিচ্ছেন পথচারী। উভয়ের একই অভিযোগ, নিশ্বাস নিতে কষ্ট হয়।

মাস্ক থুতনিতে রেখে কথা বলছেন একজন এদিকে আজ সোমবার মন্ত্রীসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রসঙ্গে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরও কঠোর হতে নির্দেশনা দিয়েছে সরকার। যেভাবেই হোক বিষয়টি আরও বেশি বেশি করে প্রচার করতে হবে। মাস্ক ব্যবহারে ফোর্স করতে বলা হয়েছে। জামার পকেটে রাখা হয়েছে মাস্ক

গলায় ঝুলিয়ে রাখা হয়েছে মাস্ক

মাস্ক খুলে রিকশার হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা হয়েছে

কানে ঝুলিয়ে রাখা হয়েছে মাস্ক

হাতে রাখা হয়েছে মাস্ক

ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছে মাস্ক

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম