ভ্যাকসিন কিনতে এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৮:২১

এডিবি

করোনাভাইরাসের টিকা কিনতে এবং এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮টি দেশ বা অঞ্চল এডিবির সদস্য। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এই তহবিল থেকে করোনার টিকা কেনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা পাবে।

এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় দুই লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টিকা কেনা ও তার যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হলো।’

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম