নুর হোসেন ও তার স্ত্রী’র বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ২০:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২০:০৩

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেন এবং তার স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক হোসনে আরা এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুই মামলার সাক্ষ্য দেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী। সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে জেরা এবং পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

২০১৬ সালের ১ আগস্ট মিথ্যা তথ্য দাখিল, অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে নূর হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেন।

মামলায় নূর হোসেনের সম্পদের বিবরণীতে দুই কোটি ৪০ লাখ চার হাজার ১৭২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দাখিলের অভিযোগ আনা হয়। তার সঙ্গে দুই কোটি ৭৬ লাখ ১১ হাজার ৮১৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়।

নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রে পাঁচ কোটি ৪৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালের ৮ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ। গত বছর ১৮ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরু করার আদেশ দেন।

 

 

 

/এমএইচজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম