শিশুরা নিজেরাই বানাবে টেলিস্কোপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ২২:০০ আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:০৭

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্প যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টেলিস্কোপ মেকিং মহাকাশের কর্মশালা।

কর্মশালাটি হবে অনলাইনে। শিশুরা নিজেরাই বাসায় বসে  নিজেদের টেলিস্কোপটি বানাবে। অভিজ্ঞ মেন্টররা ডিজিটাল প্রসপেক্টাস, ভিডিও এবং লাইভ সেশনের মাধ্যমে বানানোর প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেবেন।

৪-৫ বছর, ৬-৮ বছর, ৯-১২ বছর বয়সী শিশুদের ৩টি গ্রুগে ভাগ হয়ে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে।  অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ফি দিয়ে ৩০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে।  অংশগ্রহণকারীরা একটি সার্টিফিকেট ও মেডেল পাবে। ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে তারা টেলিস্কোপটি বানিয়ে একটি ভিডিও (সর্বোচ্চ ৩ মিনিট) প্রেজেন্টেশন আয়োজকদের কাছে পাঠাবে। কীভাবে তারা টেলিস্কোপ তৈরি করেছে, তা ভিডিওতে বলতে হবে।  করোনা পরিস্থিতি ভালো হওয়া সাপেক্ষে একটি তারিখ নির্ধারণ করে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে রাতের আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে, সেখানে শিশুরা তাদের বানানো টেলিস্কোপ নিয়ে আসবে।

তিনটি গ্রুপ থেকে ছয় জনকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণা করা হবে। বিজয়ীরা তারা পাবে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, ‘শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানে উৎসাহিত করতে আমাদের এই আয়োজন।’

আয়োজনের ই-টিকিট পার্টনার ই-সফট এবং আউটরিচ পার্টনার হিসেবে রয়েছে টিং টং টিউব।  অংশগ্রহণকারীদের নিবন্ধন করতে হবে http://telescope.spacecampbd.com/ এই ঠিকানায়।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী