সংসদে সব ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা ও শোক প্রস্তাব রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৩:১৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৩:১৫

সংসদে সব ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা ও শোক প্রস্তাব রাখার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবি জানানো হয়। 

সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, সাম্য, সমতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সব ধর্ম সম্প্রদায়ের আশা-ভরসার স্থল বাংলাদেশ জাতীয় সংসদে বিরাজিত ধর্মীয় বৈষম্যের অবসান হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর থেকে জাতির জনকের পদাঙ্ক অনুসরণ করে সংসদ অধিবেশনের শুরুতে এবং প্রতিটি কার্যদিবসে সব ধর্মের পবিত্র

গ্রন্থ থেকে পাঠের ব্যবস্থার জন্যে উদ্যোগ ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠায় এটি এক মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আইন কমিশনের বাংলাদেশ ভূমি আইন, ২০২০ এর খসড়া ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনটির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় সহ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম