বাংলামোটরে ককটেল বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ০০:২৮আপডেট : ১০ জুলাই ২০২৫, ০১:৫৯

রাজধানীর বাংলামোটর সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের পাশের পদ্মা টাওয়ার সামনে এ ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। তারা একটি অস্তিত্বশীল পরিস্থিতি তৈরি করতে এ কাজ করছে।

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দীন বলেন, রাত ১১টার দিকে এনসিপির কার্যালয়ের পাশে পদ্মা টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন।

/এবি/এস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম