শ্রমিক নেতা আমজাদ আলী খানের মুক্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৪:১৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৪:১৩

ইউনি বাংলাদেশ লিয়াজোঁ কাউন্সিলের সভাপতি এবং পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ আলী খানের মুক্তির দাবি জানিয়েছেন ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জানুয়ারি বিকালে অফিস চলাকালীন আমজাদ আলী খানকে জিপিও চত্বর থেকে ডেকে নিয়ে জিপিও সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহানুর সাব্বির র‌্যাবের গাড়িতে উঠিয়ে দেন। র‌্যাব সদস্যরা পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।

তারা অভিযোগ করেন, আমজাদ আলী খান ডাক অধিদফতরসহ ১৪টি অফিস জিপিও থেকে স্থানান্তরের প্রতিবাদ, জৈব সার কোম্পানির মানি অর্ডার জালিয়াতির বিরুদ্ধে রেজুলেশন প্রদানসহ কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন কর্মসূচিতে থাকায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনআইবিএলসির এক্সিকিউটিভ সেক্রেটারি একেএম মোস্তফা কামাল, ডেপুটি প্রেসিডেন্ট ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট আফজালুর রহমানসহ প্রমুখ।

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম