রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:০৩

রাজধানীসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রিকশা-ভ্যানচালক শ্রমিক ফেডারেশন ও জনমুক্তি পার্টি। সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ আয়োজনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হচ্ছে ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য বিআরটিএ থেকে রোড পারমিট ও চালককে লাইসেন্স বরাদ্দ দেওয়া, ভিআইপি রোড এবং হাইওয়ে রোডের দুই পাশে সাইড লাইন বাস্তবায়ন করা, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা; আটক হওয়া ব্যাটারিচালিত রিকশা নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া এবং পুলিশের চাঁদাবাজি বন্ধ করা; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দকৃত রিকশা নাম্বার এবং লাইসেন্স বাবদ নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া এবং এলাকাভিত্তিক সন্ত্রাসীদের চাঁদা আদায় বন্ধে তৎপর হওয়া।

সমাবেশে জনমুক্তি পার্টির চেয়ারম্যান মো. মমতাজ উদ্দিন মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশে আমরা পায়ে চালিত রিকশা চালাতে চাই না। আমরা ব্যাটারিচালিত রিকশা চালাতে চাই। আগে কৃষকরা মাঠে গরু দিয়ে চাষাবাদ করতো এখন তারা আধুনিক মেশিনের সাহায্যে জমি চাষ করে। তাহলে আমরা কেন এই ডিজিটাল বাংলাদেশের সময়ে পায়ে চালিত রিকশা চালাবো?

সমাবেশে জনমুক্তি পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাবুসহ ঢাকার রিকশাচালকরা উপস্থিত ছিলেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম