এভিয়েশন খাত নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও অপারেটরদের যৌথ সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ২৩:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২৩:১২

দেশের এভিয়েশন খাতের নানা সমস্যা ও করণীয় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- এওএবি’র এক যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এওএবি প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এওএবি’র সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান।

সেমিনারে দেশের এভিয়েশন খাতে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সেমিনারে বিমানবন্দরের অবকাঠামো, বিমানবন্দর ব্যবহারে উচ্চহারে ফি, যন্ত্রাংশ আমদানিতে কর ও শুল্ক জটিলতা, জেট ফুয়েলের উচ্চ মূল্য, উড্ডয়ন ও অবতরণে জটিলতা, লাইসেন্সিংসহ  নানাবিধ বিষয়ে আলোকপাত করা হয়। বেবিচক চেয়ারম্যান সমস্যাগুলো সম্ভাব্য দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম