আতিকের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি ১১ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৬:৫১আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:০৬

আদালতের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প উচ্ছেদ করায় আপিল বিভাগে মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার ওপর শুনানির জন্য আগামী ১১ এপ্রিল দিন নির্ধারণ করেছেন চেম্বার জজ আদালত।

বুধবার (২৭ জানুয়ারি) মামলার আইনজীবী সগীর হোসেন লিওন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৪ জানুয়ারি আদালতের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প উচ্ছেদ করায় আপিল বিভাগে ডিএনসিসি'র মেয়র আতিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। আতিকুল ইসলাম ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, মিরপুর জোনের ডিএমপির উপ-পুলিশ কমিশনার মেহতাব উদ্দিন, ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ নান্নু এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলীর বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ আনা হয়। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন দায়ের করেন উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, সহ-সভাপতি মো. জীবন ও নাদের ইসলাম আন্নু। একইসঙ্গে আবেদনে ৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।

আবেদনকারীর আইনজীবী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এর আগেও ডিএনসিসি মিরপুরের বিহারি ক্যাম্পগুলো উচ্ছেদ করার চেষ্টা করেছিল। আমরা ২০২০ সালের ২৩ নভেম্বর ক্যাম্প উচ্ছেদ না করতে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছিলাম। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে আইনজীবী ওকালতনামা জমা দিয়ে শুনানি করেছিলেন। তাদের উপস্থিতিতে আদালত ২০২১ সালের ২ মে পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।’

কিন্তু আদালতের সেই আদেশ না মেনে গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুরে বিহারি ক্যাম্পগুলোতে ভাঙচুর চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় বলেও জানান রিটকারীদের আইনজীবী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম