হল খোলার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার (২২ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে হল খোলার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সময় বেধে দেওয়া হয়। মার্চের প্রথম দিন থেকে তারা হলে উঠতে চান বলে জানান শিক্ষার্থীরা।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ইসমাঈল হোসেন বলেন, ‘ফেব্রুয়ারির মাসের মধ্যেই হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। আমরা ১ মার্চ থেকে হলে থাকতে চাই। হল খোলার বিষয়ে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।’ হল খোলার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যান। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন।

প্রসঙ্গত, আজ সোমবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ মে  থেকে হল খুলে দেওয়া হবে। আর ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান শুরু হবে। তবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার আগে সব শিক্ষক ও শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

আরও পড়ুন-

হলে ঢুকে গেলেন ঢাবি’র শিক্ষার্থীরা!

ভ্যাকসিন না নিয়ে কেউ হলে উঠতে পারবেন না

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক

২৪ মে’র আগে কোনও পরীক্ষা নয়

হল খোলা ও সরাসরি ক্লাস শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

/এসআইআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম