শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৬

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রিপরিষদের সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে এরইমধ্যে বসতে বলা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট এক্সপার্টসহ সবাইকে ডেকে নিয়ে বসে আলোচনা করতে বলা হয়েছে। কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, কোন প্রক্রিয়ায় খোলা হবে তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। শিগগিরই এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন- ২৪ মে’র আগে কোনও পরীক্ষা নয়

সচিব বলেন, নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম দুটোই যাতে নিশ্চিত করা যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলে দিতে পারি কিনা দেখুন। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক এবং কর্মচারীদের আগে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রেসিডেনসিয়াল, তাদের সুরক্ষা আগে কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়েও চিন্তা-ভাবনা করতে বলা হয়েছে।

আরও পড়ুন- হল খোলা ও সরাসরি ক্লাস শুরুর তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

আন্তমন্ত্রণালয় সভা কতদিন নাগাদ হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এ সপ্তাহের শেষ নাগাদ না হলেও আগামী সপ্তাহের রবি অথবা সোমবার বসবো। সেখানে আমরা একটা প্রস্তাবনা তৈরি করবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো  খোলার ব্যাপারে মূলত পরিবেশ প্রিভিউ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলা যায় কিনা দেখতে বললেন প্রধানমন্ত্রী

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
জুলাই আন্দোলনের দুই বছর: সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? 
জুলাই আন্দোলনের দুই বছর: সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? 
যে দেশ মুগ্ধ করে প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রায়
যে দেশ মুগ্ধ করে প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রায়
মেহেরপুরে ফুটবল মাঠে খেলোয়াড়ের মৃত্যু
মেহেরপুরে ফুটবল মাঠে খেলোয়াড়ের মৃত্যু
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে
ফ্লাইট বাতিলে বাবা-ছেলেকে ক্ষতিপূরণের নির্দেশ দুই এয়ারলাইন্সকে