‘৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৮:১০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৮:১৭

করোনার কারণে আসন্ন ৪১তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষা পেছাতে পরীক্ষার্থীদের একটি অংশ দাবি জানিয়ে আসছে। পরীক্ষা পেছানো হবে বলে সোশাল মিডিয়ায় গুঞ্জনও ছড়িয়েছিল। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি। প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে শনিবার (৬ মার্চ) বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৪১তম বিসিএসের তারিখ পরিবর্তন করিনি।’

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান জানিয়েছিলেন ‘আমাদের পরীক্ষা পেছানোর কোনও পরিকল্পনা নেই। সবাই পরীক্ষা দিতেই আগ্রহী।’

গত বুধবার (৩ মার্চ) বিকালে পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এ পরীক্ষা নেওয়ার জন্য সবাই মত দেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম সাধারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা চার লাখ ৭৫ হাজার। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৯ সালে নভেম্বরে। ২০১৯ সালের ৫ ডিসেম্বর থেকে আবেদন জমা জমা নেওয়া হয় ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম