ঢাকার ১৪ থানায় বাংকারে মেশিনগান নিয়ে পাহারায় থাকবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১০:৩১ আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১০:৩৮

সিলেট, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মাণবাড়িয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ দু’টি বিভাগের ১৪টি থানায় বাংকার স্থাপন করে মেশিনগান দিয়ে ২৪ ঘণ্টার পাহারা বসিয়েছে পুলিশ। প্রতিটি থানায় বসানো হয়েছে লাইট মেশিনগান (এলএমজি) ও চাইনিজ রাইফেল সম্বলিত চৌকি।

বাংকার বানিয়ে পাহারায় পুলিশ

মঙ্গলবার (১৩ এপ্রিল) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মতিঝিল বিভাগের সবক’টি থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, পল্টন মডেল, রামপুরা, মুগদা ও শাজাহানপুর থানায় বালুর বস্তা দিয়ে নিরাপত্তা চৌকি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে থানার বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বাংকার বানিয়ে পাহারায় পুলিশ

পুরান ঢাকার বেশ কয়েকটিও থানারও নিরাপত্তা বাড়ানো হয়েছে। মূলত মাদ্রাসা অধ্যুষিত এলাকা এবং তুলনামূলক জরাজীর্ণ থানায়গুলোর নিরাপত্তা বেশি দেওয়া হচ্ছে। ডিএমপির ওয়ারী বিভাগে এমন চিত্র দেখা গেছে।

বাংকার বানিয়ে পাহারায় পুলিশ

ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানিয়েছেন, ওয়ারী বিভাগের সব থানায় নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। ওয়ারী বিভাগের ওয়ারী থানা, ডেমরা থানা, শ্যামপুর থানা, যাত্রাবাড়ী থানা, গেন্ডারিয়া থানা ও কদমতলি থানায় এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

বাংকার বানিয়ে পাহারায় পুলিশ

প্রসঙ্গত, ২৮ মার্চ হেফাজতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দেশের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় হরতাল সমর্থনকারীরা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও ঢাকায় হামলা-ভাঙচুর চালায়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় থানা, ভূমি অফিস, সড়কে থাকা গাড়ি ও বসতবাড়। এরপরই পুলিশ সদর দফতর থেকে দেশের সবগুলো থানার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার  থানার আশেপাশে সবসময় একাধিক দলের টহল ও ঢাকার সব থানার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
রাজধানীতে পুলিশের টার্গেটে চাঁদাবাজসহ অপরাধীরা, ১১ দিনে পাঁচ হাজার গ্রেফতার
মেট্রোরেলের পিলারে জিয়াউর রহমান-খালেদা জিয়ার ছবিসহ যা যা থাকছে
সর্বশেষ খবর
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে—নাসিমা খানের দাফন কোন দিন
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে—নাসিমা খানের দাফন কোন দিন
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ