মতিন খসরুর দাফন হবে গ্রামের বাড়ি কুমিল্লায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৮:৩৬আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৮:৩৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে গ্রামের বাড়িতে দাফন করা হবে। তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মহিন বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় হাইকোর্টে তার প্রথম জানাজা  হবে। তারপর তার লাশ কুমিল্লা নেওয়া হবে। বুড়িচং উপজেলার হাইস্কুল মাঠে বাদ জোহর দ্বিতীয় জানাজা এবং তার নিজ গ্রাম মিরপুরে বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আজ রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচের মরচুয়ারিতে তার মরদেহ রাখা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য,  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

আবদুল মতিন খসরু আর নেই

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম