মুক্তিযুদ্ধে জনমত সৃষ্টিতে ভূমিকা রেখেছিলেন কবরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৩:২১আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৩:২১

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর (৭০) মৃত্যুতে শিক্ষামন্ত্রী দীপু মনি গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় কলকাতায় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’  

অভিনেত্রী কবরী ১২ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

শনিবার (১৭ এপ্রিল) পাঠানো শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন,  ‘চলচ্চিত্র অঙ্গনে সারাহ বেগম কবরী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় কলকাতায়  মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে  রাজনীতি, সংস্কৃতি ও  চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি। সিনেমা অঙ্গনে তার অবদান  চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ডা. দীপু মনি  মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

 

 

 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব
কিংবদন্তি কবরী: প্রয়াণদিনে ফিরে দেখা
প্রয়াণ দিনে স্মরণকবরী: ৭ দশকের জীবনে ৫৬ বছরই ছিলেন সিনেমার সঙ্গে
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি