জাকাত চায় গণস্বাস্থ্য কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৮:৩৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:৪৩

দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিতে জাকাতের অর্থ চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। জাকাতের এই অর্থ দেশের বৃহত্তম ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’-এ দরিদ্র রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মিডিয়া বিভাগ।

বুধবার (২১ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকল কিডনি রোগের রোগীদের বেঁচে থাকার একমাত্র চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। রোগীদের ডায়ালাইসিসের খরচ ছাড়াও অন্যান্য চিকিৎসা খরচ, ওষুধ, যাতায়াত, বিশেষ খাবার ইত্যাদির খরচ বহন করতে হয়। রোগীর আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, এসব রোগী চিকিৎসা ব্যয় মেটাতে ধীরে ধীরে দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। একপর্যায়ে অনেকে অর্থের অভাবে ডায়ালাইসিস বন্ধ করে দিতে বাধ্য হয়।

এতে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে ডায়ালাইসিসের দর কমানোর পরও বিকল কিডনি রোগের রোগীরা টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে পারছেন না। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সমাজের অবস্থাসম্পন্ন ব্যক্তিদের সহায়তায় প্রতিদিন গড়ে ৩০০ জন বিকল কিডনি রোগীর নামমাত্র মূল্যে গুণগত মানের সেবা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে। এমতাবস্থায় আপনাদের সাহায্য প্রয়োজন, যারা সামর্থ্যবান, দেশ-বিদেশে বসবাস করেন, তারা দান করুন, জাকাত দিন।

জাকাত পাঠানোর ঠিকানা:
ব্যাংক হিসাব নাম্বার: Gonoshasthaya Dialysis
Center, A/C No : 017-1101-000001058, Swift ID : UCBLBDDHEPR, Routing
Number: 245261338, United Commercial Bank, Elephant Road Branch,
Dhaka-1207.

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
যাকাত: সমাজ বৈষম্যের বিরুদ্ধে আল্লাহর ন্যায়বিচার
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ