সরকারি যাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৮:৫৫আপডেট : ২৭ মে ২০২৫, ১৮:৫৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি যাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব।

মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারি যাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে।’ 

গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন প্রভৃতি কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।

সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, সরকারি যাকাত তহবিলকে শক্তিশালী করা সম্ভব হলে দেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। তিনি সমাজের বিত্তবান মানুষকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি যাকাত তহবিল হতে ৬ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সরদার সরোয়ার আলম ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াতের এমপির
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ