শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১২:১৬আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১২:৩৭

করোনা সংক্রমণ চলাকালীন শিল্পে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরক পরিদফতরের নির্দেশের ভিত্তিতে শিল্প কারখানায় এখন সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে দেশের দুই বৃহৎ অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেক্ট্রা।

গত ২৩ এপ্রিল প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত নির্দেশে বলা হয়, শুধু হাসপাতাল-ক্লিনিকে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা যাবে। করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ সম্প্রতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। হাসপাতাল-ক্লিনিকে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীর অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিক্যাল অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতাল-ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিক্যাল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য মেডিক্যাল অক্সিজেন উৎপাদন বৃদ্ধি এবং হাসপাতাল ক্লিনিকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন।

উল্লেখ্য, দেশে যখন করোনার উচ্চ সংক্রমণ চলছিল তখন মেডিক্যাল অক্সিজেনের চাহিদা ছিল ১৮০-২০০ টন। তবে বর্তমানে এই চাহিদা কিছুটা কমেছে বলে জানিয়েছেন অক্সিজেন প্রস্ততকারকরা। শিল্প কারখানায় এখন সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে দেশের দুই বৃহৎ অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে এবং স্পেক্ট্রা। যেটুকু উৎপাদন হচ্ছে তার সম্পূর্ণটুকু হাসপাতালে সরবরাহ করছে তারা। বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপ কম থাকায় আপাতত স্বস্তি দেখছেন সরবরাহকারীরা। তবে রোগী বাড়লে নতুন করে সংকট দেখা দিতে পারে বলে মনে করেন তারা।  

 

/এসও/ইউআই/আইএ/
সম্পর্কিত
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম