‘হাইকমিশনের নীরবতায় প্রবাসী কর্মীরা হয়রানির শিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২১, ২০:৪৬আপডেট : ০১ মে ২০২১, ২০:৪৬

প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সরকারের উদাসীনতায় দেশ-বিদেশে প্রবাসী কর্মীরা বিভিন্ন হয়রানি ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শনিবার (১ মে) মে দিবস উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনায় বক্তারা এ অভিযোগ করেন। রেমিট্যান্স যোদ্ধা ফোরাম ও গ্লোবাল পিস মুভমেন্ট যৌথ উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে।

চীন প্রবাসী ইঞ্জিনিয়ার আবদুল মুকিতের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইতালি প্রবাসী গ্লোবাল পিস মুভমেন্টের সেক্রেটারি জেনারেল রহমাতুল্লাহ মাসউদ। আলোচনায় অংশ নেন রেমিট্যান্স যোদ্ধা ফোরামের আহবায়ক শহিদুল ইসলাম কবির, দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশ মুসলিম সোসাইটি অফ সাউথ আফ্রিকার সহ-সভাপতি মোহাম্মাদ জোনায়েদ আল হাবীব ও ইতালি প্রবাসী মো. ইসহাক। বক্তারা বলেন, সরকার প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিলে প্রবাসী আয় দ্বিগুণ হবে।

সভায় ১৬টি দাবি উপস্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে, প্রবাসী কর্মীদেরকে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশের বিমানবন্দরে বিদ্যমান কাস্টমস আইন শিথিল করা হাইকমিশন থেকে পাসপোর্ট করা ও ডেলিভারির ক্ষেত্রে সকল প্রকার হয়রানি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে যাবতীয় আনুষ্ঠানিকতা ও তদন্ত শেষ করে পাসপোর্ট দিতে হবে। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যারা করোনায় মারা গেছেন তাদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া।

/সিএ/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম