সম্মুখযোদ্ধা হিসেবে ক্ষতিপূরণ প্রাপ্তদের শীর্ষে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২১, ০৮:৪৭আপডেট : ০২ মে ২০২১, ০৮:৪৭

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩২ জন সম্মুখযোদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সরকার। সবচেয়ে বেশি ক্ষতিপূরণের অর্থ পেয়েছে পুলিশ বিভাগ। পুলিশ বিভাগে মারা যাওয়া ৬৮ কর্মকর্তা-কর্মচারীর পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। ইতোমধ্যে ১৩২ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ বাবদ ৬১ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যানুসারে, পুলিশের পরই মোট ১৩২ জন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধাদের মধ্যে সামনে আছেন ১৮ সেবিকা। বাকিরা হলেন, ১৩ জন চিকিৎসক, ১৫ জন বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ১৮ জন কর্মচারী।

এদিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর পর ১৪টি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য দুই মাসের বিশেষ প্রণোদনা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট শাখা। একহাজার ৪৭৪ জন চিকিৎসক, ৪০৬ জন নার্স ও ৯৮১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী এই প্রণোদনা পাবেন। টাকার অঙ্কে এই প্রণোদনার পরিমাণ ১৫ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৯০২ টাকা। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ১৫৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন চিকিৎসক।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে 
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি