শিবচর স্পিডবোট দুর্ঘটনা

নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৭:২১আপডেট : ০৩ মে ২০২১, ১৭:২১

মাদারীপুরের শিবচরে কাঠাঁলবাড়ী পুরাতন ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতি পূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
তিনি বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও এত বেশি সংখ্যক যাত্রী নিয়ে স্পিডবোট চলাচলের জন্য ঘাট ইজারাদার, নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিফতর কেউ দায় এড়াতে পারেন না। এ কারণে এসব প্রতিষ্ঠানগুলোর এই ঘাটে মনিটরিংয়ের দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করার দাবি জানাচ্ছি।
দেশের নৌ-পথ দিন দিন অনিরাপদ হয়ে উঠছে দাবি করে তিনি বলেন, সরকার নৌ-পথের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করলেও এ খাতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা, দায়িত্বে অবহেলাসহ নানা কারণে নৌ-পথের যাত্রীদের নিরাপত্তা বরাবরই উপেক্ষিত হচ্ছে। একদিকে লকডাউন ও অন্যদিকে কাল-বৈশাখীর এহেন দুর্যোগপূর্ণ ভরা মৌসুমে ০৮-১০জন যাত্রী যাতায়াতের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্পিডবোটে লাইফ জ্যাকেট বিহীন ৩০-৩৫জন যাত্রী নিয়ে যাতায়াত সারাদেশে নৌ-পথের অবহেলার চিত্র ফুটে উঠেছে। তাই নৌ-পথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব অবহেলায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পাশাপাশি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নিহত প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।  
প্রসঙ্গত, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পরিসংখ্যানে দেখা গেছে, বিগত ২০১৮ সাল থেকে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী এই পর্যন্ত নৌ-পথে ৬০১টি ছোট বড় দুর্ঘটনায় ৭৭৩জন নিহত, ৯১২জন আহত ও ১১৬৬জন নিখোঁজ হয়েছে। পরিসংখ্যানের তথ্য অনুযায়ী ২০১৮সালে ১৫৯টি নৌ-দুর্ঘটনায় ১২৬ জন নিহত, ২৩৪ জন আহত ৩৮৭ জন নিখোঁজ হয়। ২০১৯ সালে ২০৩ টি নৌ-দুর্ঘটনায় ২১৯ জন নিহত, ২৮২ জন আহত, ৩৭৫ জন নিখোঁজ হয়। ২০২০ সালে লকডাউনের মধ্যেও ১৮৩ টি নৌ-দুর্ঘটনায় ৩১৩ জন নিহত, ৩৪২ জন আহত, ৩৭১ জন নিখোঁজ হয়। চলতি বছরে জানুয়ারী মাসে ১৭ টি ছোট বড় নৌ-দুর্ঘটনায় ৩৭ জন নিহত, ১৩ জন আহত, ১১ জন নিখোঁজ হয়। ফেব্রয়ারি মাসে ১৫ টি নৌ-দুর্ঘটনায় ২৫ জন নিহত, ১৯ জন আহত, ১৭ জন নিখোঁজ হয়। মার্চ মাসে ১০ টি নৌ-দুর্ঘটনায় ১৫জন নিহত ১৩ জন আহত, ০৩ জন নিখোঁজ হয়। লকডাউনের এপ্রিল মাসে ১৪ টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত, ০৯ জন আহত, ০২ জন নিখোঁজের ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

/এসএস/এফএএন/
সম্পর্কিত
দুই লঞ্চের সংঘর্ষ, ১০ যাত্রী আহত
বাল্কহেডের সঙ্গে নৌ পুলিশের টহল নৌযানের সংঘর্ষ, কনস্টেবল নিহত
ঈদযাত্রায় বাড়ছে মৃত্যুমিছিল: অনিয়ম-অবহেলায় বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম