স্বাস্থ্যবিধি মানাতে জনপ্রতিনিধিদের সক্রিয়তা চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৭:১২আপডেট : ০৭ মে ২০২১, ১৭:১২

করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হতে বলেছে সরকার। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে  নজরদারি বাড়াতে বলা হয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বুধবার (৫ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনসহ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব পর্যায়ের প্রতিনিধিদের চিঠি দেওয়া হয়েছে।

চিঠিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সব সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, কোভিড পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গোপনীয় প্রতিবেদন পাওয়া গেছে। এতে হাটবাজারসহ বেশি জনসমাগম স্থল, রোহিঙ্গা ক্যাম্প, বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় বসবাসরত মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারিসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় করার জন্য বলা হয়েছে।

যেহেতু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে ফলে ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারিসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় করা প্রয়োজন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম