ফেরার যুদ্ধে উপেক্ষিত স্বাস্থ্যবিধি (ফটো স্টোরি)

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২১, ১৫:২৭আপডেট : ০৮ মে ২০২১, ১৫:৩৫

করোনা মহামারির এ সময়ে সংক্রমণরোধে নিজ নিজ অবস্থানে থাকার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছে সরকার। তবু ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। এ অবস্থায় সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (৮ মে) থেকে শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে সকাল থেকেই ফেরিঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ অবস্থায় কুঞ্জলতা নামের একটি ফেরি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে ভিড়তেই শতশত যাত্রী সেই ফেরিতে উঠে যায়। একপর্যায়ে বাধ্য হয়েই নিষেধাজ্ঞার মধ্যেই যাত্রী বোঝাই ফেরিটি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয়। পরে ফেরি চলাচল বন্ধ রাখার সরকারি নির্দেশনার মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার রুটে তিনটি ফেরি চলাচল করেছে। সকাল ৯টায় ফেরি কুঞ্জলতা, দুপুর সাড়ে ১২টায় এনায়েতপুরী ও দুপুর পৌনে ১টায় রোরো ফেরি শাহ পরাণ শিমুলিয়া ঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।

বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে শিমুলিয়া ঘাট এলাকায় পার হওয়ার অপেক্ষায় থাকা যাত্রী ও ফেরিতে করে তাদের পারাপারের চিত্র...

 

ছবি: নাসিরুল ইসলাম

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পর নগর পরিষ্কারে অভিযান শুরু
নামাজ, মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ে রাজধানীতে ঈদের সকাল (ফটো স্টোরি)
যাত্রীর চাপ থাকলেও মহাখালী বাস টার্মিনালে নেই বিশৃঙ্খলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান