করোনার ভারতীয় ধরন: সর্তক অবস্থানে যশোর বিমানবন্দর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ২০:৫৮আপডেট : ০৮ মে ২০২১, ২১:১৫

যশোর বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। তিনি বলেন, যশোর বিমানবন্দরে কড়াকড়ি করা হয়েছে। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনও যাত্রী অসুস্থ পাওয়া গেলে তাকে ফ্লাই করা থেকে বিরত রাখা হবে।

শনিবার (৮ মে) বিকালে এক ওয়েবিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ‘মহামারিতে বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টর: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক ওই ওয়েবিনারের আয়োজন করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি)।

মফিদুর রহমান বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট তো শুধু যশোরে না, দেশের যেকোনও স্থানেই পাওয়া যেতে পারে। তবে যশোর বিমানবন্দরে যাতে এটি না ছড়ায়, সে বিষয়ে সতর্ক আছে বেবিচক।

প্রসঙ্গত, ৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আক্রান্তরা সবাই বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন, তারা সবাই বাংলাদেশি।

/সিএ/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি