সাংবাদিক রোজিনা ইসলামের মামলার বাদীর দফতর বদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৬:৫২আপডেট : ১৮ মে ২০২১, ১৬:৫২

সরকারি নথি সরানোর অভিযোগে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীর দফতর বদলি করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা অফিস আদেশটি মঙ্গলবার জারি করা হলেও তাতে তারিখ দেওয়া হয়েছে সোমবারের (১৭ মে)।

প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে রোজিনা ইসলামকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর ওই দিন রাতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নথি সরানোর অভিযোগে রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা ও পেনাল কোডের ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলার বাদী স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

মন্ত্রণালয়ের অফিস আদেশে শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করা হয়েছে। একই অফিস আদেশে আরও পাঁচ জনকে দফতর বদলির কথা জানানো হয়।

আরও পড়ুন....

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে নেওয়া হয়েছে রোজিনা ইসলামকে

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি