রোজিনা ইসলামের দ্রুত মুক্তি দাবি মহিলা আইনজীবী সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৪:৪৬আপডেট : ১৯ মে ২০২১, ১৪:৪৬

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হয়রানি নিন্দা এবং তার বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। বুধবার (১৯ মে) সমিতির সাধারণ সম্পাদক জোবায়দা পারভিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত সংবাদ সূত্র মতে, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। রোজিনা ইসলাম একজন সাহসী অনুসন্ধানী সাংবাদিক হিসেবে নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে কাজ করে আসছেন। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে ওই মন্ত্রণালয়ে গেলে তাকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়।

‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার মুক্তি দাবি জানাচ্ছে। স্বাধীন সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব যা রোজিনা ইসলাম পালন করছিলেন।’

‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলীসহ সব সদস্যরা রোজিনা ইসলামের নিঃশর্ত জামিন এবং অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছে ও আইনগত সহায়তায় তার পাশে থাকবে’ বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আরও খবর:

‘রোজিনা ইসলাম ঠিক কাজটিই করেছেন’

সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?

স্বেচ্ছায় কারাবরণ করতে আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকরা

রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ জুলাই

রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে নেওয়া হয়েছে রোজিনা ইসলামকে

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

 
/বিআই/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম