তোয়াব খানকে চাকরি ছাড়তে বলেছে জনকণ্ঠ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৯:৫৬আপডেট : ১৯ মে ২০২১, ২০:১৪

চলমান সংকটের মধ্যে প্রবীণ সাংবাদিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান চাকরি ছেড়ে দিতে বলেছেন তোয়াব খানকে।

এর আগে গত ১৫ মার্চ হঠাৎ করে একদিনে জনকণ্ঠের ৬০ শতাংশ  সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 

আগামী জুন থেকে আর পত্রিকাটির সঙ্গে থাকছেন না উল্লেখ করে প্রবীণ সাংবাদিক তোয়াব খান বুধবার (১৯ মে) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বেশ কয়েক মাস ধরে করোনায় ভুগছিলাম। কর্তৃপক্ষ মনে করেছে আমাকে ছেড়ে দিয়েছে। এর বাইরে আর জানি না।’

চাকরি ছাড়ার কথা বলা হয়েছে কিনা জানতে চাইলে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবার লিমিটেডের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এগুলো বুঝতে হলে জনকণ্ঠে খবর নেন, তাহলে বুঝতে পারবেন।’

তোয়াব খানকে আপনি চাকরি ছেড়ে দিতে বলেছেন কিনা জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘চাকরি ছাড়ার কথা কী বলা হয়েছে, উনার কাছ থেকে জানলে ভালো হয়। আমি এখন বলতে গেলে সঠিক উত্তর আমার কাছে আপনি পাবেন না। আপনি যে প্রশ্ন করেছেন, আমি সঠিক ওয়েতে সেই উত্তর দিতে পারবো না।’

জনকণ্ঠ থেকে গণ-অব্যাহতি পাওয়া সাংবাদিকরা জানান, জনকণ্ঠ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আগেই। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিকদের গণ-অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি এখনও সুরাহা হয়নি। এরইমধ্যে দেশের প্রবীণ সাংবাদিককে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। এটি দুঃখজনক।

উল্লেখ্য, বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট দাবি করায় দৈনিক জনকণ্ঠের শতাধিক সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। গত ১৫ এপ্রিল অব্যাহতি দেওয়ার পর ওইদিনই জনকণ্ঠ ভবনের সামনে প্রতিবাদ করেন চাকরিচ্যুত সাংবাদিকরা। 

পরদিন ১৬ এপ্রিল আবারও  চাকরিচ্যুত সাংবাদিকরা জনকণ্ঠ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ওইদিন কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। আহত সাংবাদিকরা সেদিন অভিযোগ করেছিলেন, গ্লোব-জনকণ্ঠের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তার নির্দেশে ভাড়াটিয়া বাহিনী এই সন্ত্রাসী হামলা চালায়।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সাংবাদিক তোয়াব খানের দাফন সম্পন্ন
তোয়াব খানের হাত ধরে বহু প্রথিতযশা সাংবাদিকের জন্ম: তথ্যমন্ত্রী
তোয়াব খানের দাফন সোমবার
সর্বশেষ খবর
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু