তোয়াব খানের দাফন সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ২০:১০আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২০:১০

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের জানাজা ও দাফনের সময় ঠিক করেছে পরিবার। মরহুমের ছোট ভাই ওবায়দুল কবীর জানান, তোয়াব খানের একমাত্র মেয়ে তানিয়া খান রবিবার (২ অক্টোবর) বিকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছাবেন। সোমবার তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

ওবায়দুল কবীর জানান, তোয়াব খানের মরদেহ সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজ বাংলার কার্যালয়ে নেওয়া হবে। সেখানে প্রথম জানাজ অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে মরদেহ রাখা হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে মরহুমের নিজ বাসভবনে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে সর্বজনশ্রদ্ধেয় এই সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তোয়াব খানকে আজ শনিবার (১ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিট মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন- 

মেয়ে দেশে ফিরলে তোয়াব খানের দাফন

সাংবাদিক তোয়াব খান আর নেই

তোয়াব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

/এসও/এফএস/
সম্পর্কিত
সাংবাদিক তোয়াব খানের দাফন সম্পন্ন
তোয়াব খানের হাত ধরে বহু প্রথিতযশা সাংবাদিকের জন্ম: তথ্যমন্ত্রী
তোয়াব খানকে অবসরের প্রস্তাব
সর্বশেষ খবর
বিষপাণ করা অসুস্থ বাবার পাশে পড়ে ছিল ৩ সন্তানের লাশ
বিষপাণ করা অসুস্থ বাবার পাশে পড়ে ছিল ৩ সন্তানের লাশ
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
এমবাপ্পে-ওলিসেদের ওপর জিদানের কঠোর নিষেধাজ্ঞা 
পর্যটকদের চোখ এড়িয়ে মালয়েশিয়ার যে সৌন্দর্য এখনও অমলিন
পর্যটকদের চোখ এড়িয়ে মালয়েশিয়ার যে সৌন্দর্য এখনও অমলিন
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’