শ্রমিকদের অধিকার নিশ্চিতে একসঙ্গে কাজ করতে হবে:  শ্রম প্রতিমন্ত্রী      

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ২১:৪৯আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৯

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে, সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক এবং কোভিডমুক্ত বিশ্ব গড়তে বিশ্বের সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য আমাদের নতুন করে প্রতিশ্রুতি দিতে হবে।

শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় চলমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৯তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ন্যাম সদস্যভুক্ত দেশগুলোর শ্রমমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে তিনি এ এসব কথা বলেন।

শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে জোর দিলে এটি ন্যাম শ্রমমন্ত্রী পর্যায়ের বৈঠকের ঘোষণাপত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।’

চারটি বিষয়ের ওপর আলোকপাত করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমত, আইএলও’র উচিত শোভন কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতে জোরালোভাবে সাড়া দেওয়া। দ্বিতীয়ত, ভালো ফলাফলের জন্য যেকোনও বৈশ্বিক নীতিতে অবশ্যই কোনও দেশের নির্দিষ্ট প্রয়োজনকে সম্মান করা। তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন,অভিবাসন ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চতুর্থ, সম্প্রতি  ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা তীব্রভাবে নিন্দা জানাই। ফিলিস্তিনিদের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব এবং টেকসই ফিলিস্তিন প্রতিষ্ঠায় আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কেউ পিছিয়ে থাকবে না, এই চেতনায় এগিয়ে যাবার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

ভার্চুয়ালে এই বৈঠকে বিশ্বের ১৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ম খা আলমগীর ও মন্নুজান সুফিয়ানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী