‘ইয়াসে’ ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৭:৫৫আপডেট : ১০ জুন ২০২১, ১৭:৫৫

সাইক্লোন ‘ইয়াস’ এর কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১০ জুন) বাগেরহাটের শরণখোলায়  শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সাইক্লোন ইয়াসের কারণে জোয়ারের পানি বেড়ে উপকূলীয় বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মাঝে সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। সরকারের এই কার্যক্রমের ধারাবাহিকতায় শেখ হাসিনা সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করে সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, বরিশালের ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ত্রাণ সহায়তা বিতরণের এই পরিকল্পনা করেন। সে অনুযায়ী, বুধবার (৯ জুন) শেখ হাসিনা সেনানিবাসের অধীন সদর দফতরের ২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় শরণখোলায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও গরিব ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম