প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২০:৩৫আপডেট : ১০ জুন ২০২১, ২০:৩৫

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে ২২ কোটি ২৫ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চেকটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্তে অনলাইনে সংযুক্ত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিভাগের অধীন দপ্তর বা কোম্পানিগুলো হতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা ও বিপিসির কোম্পানিগুলো হতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই অনুদান দেয়া হয়েছে।

তহবিল দুটিতে বিদ্যুৎ বিভাগ এর অধীনস্থ দপ্তর বা কোম্পানিগুলো হতে পাঁচ কোটি টাকা করে দুইটি তহবিলে মোট ১০ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর অধীনস্থ পেট্রোবাংলা ও বিপিসির কোম্পানিগুলো হতে হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে সাত কোটি ও করোনা সহায়তা তহবিলে পাঁচ কোটি ২৫ লাখসহ মোট ১২ কোটি ২৫ লাখ টাকা অনুদান দেয়া হয়।

চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ।

/এসএনএস/ ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম