মেহেন্দীগঞ্জ ও হিজলায় নদী ভাঙন রোধ ও পুনর্বাসনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৯:১৬আপডেট : ১৯ জুন ২০২১, ১৯:১৬

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় মেঘনাসহ অন্যান্য নদী ভাঙনরোধ ও পুনবার্সনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলায় মেঘনাসহ অন্যান্য নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত জনগণের উদ্যোগে আয়োজিত মানববন্ধন বক্তারা এসব দাবি জানিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, মেহেদীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া, চাঁনপুর, রুকুন্দী সাদেকপুর, শ্রীপুর, চর গোপালপুর, জাঙ্গালিয়া, দরিরচর, খাজুরিয়া ও ভাসানচর ইউনিয়নসমূহ এবং হিজলা উপজেলার বড়জালিয়া, হরিনাথপুর, ধূপখোলা, হিজলা গৌরবদী, ইউনিয়নসমূহ প্রধান নদী মেঘনা ও উপ নদী ছাড়াও তেতুলিয়া, গজারিয়া, কালাবদর ও লতা নদী ব্যাপক নদী-ভাঙনের শিকার। এসব এলাকার বসবাসকারীরা আজ রিক্ত নিঃস্ব ছিন্নমূল হয়ে পড়েছে।

এছাড়াও বিগত ৩টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে স্থানীয় ঘর-বাড়ি, পশু-পাখি, ফসলহানীসহ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় উপসনালয় হাট-বাজার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বক্তারা শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ১/২টি বন্যায় হিজলা উপজেলা সদরের অবকাঠামোগুলোও নদী-ভাঙনের কবলে পড়তে পারে।

তবে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ উক্ত এলাকার প্রতি সচেতন দৃষ্টি রাখলে এবং যথাযথ ভূমিকা পালন করলে নদী ভাঙনরোধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে আজ মানুষদের জান-মাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হতো না। তাই অবিলম্বে নদী ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ জনগনের পুনর্বাসনে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা জরুরিও

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীন শিক্ষক অধ্যাপক ড. শফিউর রহমান, সাবেক সচিব গোলাম মোস্তফা তালুকদার, পরিবেশবাদী সংগঠন বাপা'র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, সিএলএনবি'র চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।

/বিআই/এফএএন/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম