ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক পরিচয়ে ফোন এলে যেভাবে যাচাই করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ২১:৫১আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৫১

অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা সেলিব্রেটি পরিচয়ে ফোন আসে। এরপর বিভিন্ন প্রলোভনে প্রতারণা করা হয়। এমন প্রতারণার হাত থেকে রক্ষা পেতে উপায় বাতলে দিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’র সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা সেলিব্রেটির মোবাইল নম্বর ব্যবহার করে অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের তদবির কিংবা অবৈধ লাভের আশায় ফোন করা হচ্ছে। হুবহু নম্বর নকল করে কল করা হচ্ছে, যেটিকে ‘কল স্পুফিং’ বলে। এ ধরনের কোনও ফোন এলে, সন্দেহ হলে কলটি কেটে দিয়ে তাকে আবার ব্যাক করুন। কল কেটে দিয়ে ব্যাক করলে আপনি জানতে পারবেন, ফোন দেওয়া ব্যক্তিটি সঠিক নাকি আপনাকে প্রতারিত করা হচ্ছে।

এ ধরনের কোনও ফোন পেলে এবং সন্দেহ মনে হলে সাইবার ক্রাইম ইউনিটগুলোতে শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন নাজমুল ইসলাম।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের