ভিডিও বার্তায় যা বললেন দোকান মালিক সমিতির সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ২৩:৫৩আপডেট : ২৫ জুন ২০২১, ২৩:৫৩

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সরকারের এই নির্দেশনা মেনে সকল দোকান, মার্কেট ও বিপণি-বিতান বন্ধ রাখার জন্য সমিতির সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুন) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

হেলাল উদ্দিন বলেন, এই মুহূর্তে যেভাবে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে তাতে কঠোর লকডাউনে যাওয়া ছাড়া বিকল্প নেই। সে ক্ষেত্রে আমি অনুরোধ করবো সকল মার্কেট ও বিপণি-বিতানের মালিকদের, তারা যেন সরকারের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলেন। পাশাপাশি সরকারকে বলবো সাধারণ মানুষের মাস্ক পরার বিষয়টি আরও কঠোর হতে। যারা মাস্ক পরবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান দোকান মালিক সমিতির সভাপতি।

তিনি উল্লেখ করেন, অনেকেই মাস্ক পরার ব্যাপারে অনেক বেশি উদাসীন। যে কারণে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এ কারণে আমি সরকারকে অনুরোধ করবো মাস্ক ছাড়া যাতে কেউ রাস্তায় বের হতে না পারে।

এদিকে তথ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লকডাউনের সময় জরুরি সেবা ব্যতীত সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে, লকডাউন চলাকালে ব্যাংক খোলা না বন্ধ থাকবে সে সিদ্ধান্ত হবে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর।

/জিএম/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ