দগ্ধদের মরদেহ চেনার কোনও উপায় নেই: সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ২০:৩৯ আপডেট : ০৯ জুলাই ২০২১, ২০:৩৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মরদেহ দেখে চেনার কোনও উপায় নেই বলে জানিয়েছে সিআইডি। মরদেহ মার্কিং শেষ করে শুক্রবার (৯ জুলাই) রাতে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

মর্গে আসা মরদেহগুলোর মার্কিং সম্পন্ন করে সিআইডির ক্রাইমসিন ইউনিট। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুপুর থেকে মার্কিং কাজ শুরু করে সিআইডি ক্রাইম ইউনিট। 

মরদেহগুলোর মার্কিং শেষে সিআইডি’র এডিশনাল এসপি মোস্তাফিজুর মনির বলেন, ‘আমরা ৪৮টি মরদেহ মার্কিং করেছি। মরদেহ দেখে চেনার কোনও উপায় নেই।’

তিনি বলেন, মরদেহগুলোর ময়না তদন্ত হবে পাশাপাশি প্রতিটি মরদেহের ডিএনএ প্রোফাইলের জন্য নমুনা সংগ্রহ করবে ফরেনসিক চিকিৎসকরা।

ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করতে কত দিন সময় লাগবে- এমন প্রশ্নে সিআইডি’র ডিএনএ অ্যাসিস্টেন্ট এনালাইসিস নুসরাত ইয়াসমিন বলেন, ‘ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনার ওপর ভিত্তি করে আনুমানিক একটি সময় বলা যায়। কিন্তু এখানে এখনো কোনও স্যাম্পল হাতে পাইনি। পেলে বলা যেতে পারতো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন ডিএনএ পরীক্ষার জন্য যদি দু’পক্ষের নমুনা সহজ স্যাম্পল পাওয়া যায়। সে ক্ষেত্রে নরমালি এক সপ্তাহ থেকে ছয় মাস সময় লাগে। তবে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যত দ্রুত দেওয়া যায়।’

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন