পরিত্যক্ত উড়োজাহাজ নিলামে তোলার প্রস্তুতি বেবিচকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ২০:১১আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:১১

দীর্ঘদিন ধরে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা ১২টি উড়োজাহাজ নিলামের প্রস্তুতি নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করা ও নিলামের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত সময়ে নিলাম করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বিমানবন্দরে পরিত্যক্ত থাকা উড়োজাহাজগুলো সরাতে একাধিকবার সংশ্লিষ্ট এয়ালাইন্সকে চিঠি দিয়েছে বেবিচক। তবে কোনও ব্যবস্থা নেয়নি তারা। এছাড়া উড়োজাহাজগুলো পার্কিং বাবদ কোনও চার্জও দিচ্ছে না তারা। এই উড়োজাহাজগুলোর ডি-রেজিস্ট্রেশন করাসহ অন্যান্য কার্যক্রম নেওয়া হচ্ছে। এজন্য গঠিত কমিটি নিলামের আইনগত ও পদ্ধতির বিষয়ে সুপারিশ করবে। তার ভিত্তিতে নিলাম করা হবে।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান  বলেন, উড়োজাহাজ যেহেতু এয়ারলাইন্সগুলো সরিয়ে নিচ্ছে না, এজন্য নিলামে বিক্রি করে দেওয়া হবে। প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিলামের যে নীতিমালা আছে, সেটি অনুসরণ করেই সম্পন্ন করা হবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী